নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবি শাখার নেতা সাজিদ গ্রেফতার

অনলাইন ভার্সন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুইন হাসান সাজিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারকরা হয়।

সাজিদ ওই এলাকার আনাম উদ্দিনের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। তিনি ও দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই সাজিদ পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights