মেসিকে তুলে নেওয়ার কারণ জানালেন স্কালোনি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করলেও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রস্তুতি ও দলের ছন্দ ঠিক রাখার মঞ্চ হিসেবে। যদিও জয়ের দেখা মেলেনি, তবে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে থিয়াগো আলমাদার প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আলমাদার দুর্দান্ত গোলে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। স্কালোনি বলেন, ‘ওর (আলমাদা) সবচেয়ে বড় শক্তি হলো দায়িত্ববোধ ও বল চাওয়ার সাহস। আজ সে অসাধারণ খেলেছে। ওর মতো খেলোয়াড় দলে থাকলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে।’

এদিকে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে পিছিয়ে থাকা অবস্থায় মেসিকে তুলে নেওয়া প্রসঙ্গেও। কারণ সাধারণত মেসি পুরো ম্যাচ খেলে থাকেন। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে স্কালোনি বলেন, ‘মেসিকে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল না। যখন দেখল আমরা দু’টি পরিবর্তন আনছি, তখন নিজেই এসে বলল তাকে তুলে নেওয়াই ভালো হবে। আমি তাই তাকে বদলি করি। না হলে আমি তাকে তুলতাম না। আপনি জানেন, আমি ওকে কীভাবে দেখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights