উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে বড় ধস

অনলাইন ডেস্ক
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের দাম এক দিনে ৮ শতাংশ কমে গেছে।

বৃহস্পতিবার মার্কিন প্রাক-মার্কেট লেনদেনে বোয়িংয়ের শেয়ারের মূল্য নেমে আসে ১৯৬.৭৫ ডলারে।

আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

এই দুর্ঘটনা বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। এতদিন পর্যন্ত ড্রিমলাইনারের কোনো প্রাণঘাতী দুর্ঘটনার রেকর্ড ছিল না। তবে বোয়িং আগে থেকেই ৭৩৭ ম্যাক্স সিরিজের দুটি ভয়াবহ দুর্ঘটনা ও দীর্ঘ সময় ধরে চলা grounded পরিস্থিতির জন্য আলোচনায় ছিল।

উড়োজাহাজের ইঞ্জিন প্রস্তুতকারী জিই অ্যারোস্পেস ও বোয়িংয়ের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী স্পিরিট অ্যারো সিস্টেমসের শেয়ারও প্রায় ৪ শতাংশ কমে গেছে। জিই অ্যারোস্পেস জানায়, তারা তদন্ত সহায়তায় জরুরি টিম সক্রিয় করেছে, তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানে তাদের ইঞ্জিন ছিল কি না তা নিশ্চিত করেনি।

বোইচ্যাম্প নামের এক বাজার বিশ্লেষক বলেন, এটি সাময়িক প্রতিক্রিয়া। বোয়িংয়ের অতীতের নিরাপত্তা সমস্যা নিয়ে বিনিয়োগকারীদের আশঙ্কা আবার জেগে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights