রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা।

শুক্রবার (১৩ জুন) ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলীতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৫৫) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠু (৪২) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। তার কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওয়ারী ও মোহাম্মদপুর থেকে আহত দুজন হাসপাতালে এসেছে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেন। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে মিঠুর পেটে গুরুতর আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights