ঝিনাইদহে কালীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গাজীর বাজারে এই কর্মসূচির আয়োজন করে কোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পান্তাাডাঙ্গা মাদ্রাসা হয়ে পুনরায় গাজীর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অন্তত দুই শতাধিক নারী অংশ নেন বলে জানা গেছে।

কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা বলেন, “গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অথচ দল একতরফা তদন্ত করে বর্ষীয়ান নেতা নুরুল ইসলামকে বহিষ্কার করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সংঘর্ষের সাথে সম্পৃক্ত নন।” দ্রুত নিরপেক্ষ তদন্ত করে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, ১ জুন উপজেলার নাকোবাড়িয়া এলাকায় বিএনপির অভ্যান্তরীণ কোন্দলে দুই জন নিহত হন। নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights