দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা সবাই বাসের বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights