সীমা অতিক্রম করেছে ইরান : ইসরায়েল

অনলাইন ডেস্ক
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর যে একাধিক হামলা হামলা চালিয়েছে ইসরায়েল। তার জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করেছে ইরান-এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে ইরান তার সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আর আয়াতুল্লাহ প্রশাসনকে তাদের এই জঘন্য কর্মকাণ্ডের জন্য চরম মূল্য চুকাতে বাধ্য করব।’

এর আগে ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল যে, তারা ইসরায়েলের ‘ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে’ হামলা চালাতে যাচ্ছে তারা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আগ্রাসনবাদী ইসরায়েল। এতে ৮০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ অনেক কর্মকর্তা ছিলেন। রাতে এর পাল্টা জবাব দেয় ইরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে ইসরায়েলে।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights