হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

ঈদের ছুটির টানা ১০ দিন পর রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, ঈদের ছুটি শেষে রবিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। ফলে হিলি বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মো. আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights