সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ

অনলাইন ডেস্ক
ইসরায়েলের হামলার মধ্যে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।

মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সেপাহ ব্যাংক সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘প্রিডেটরি স্প্যারো’ নামে একটি হ্যাকিং গ্রুপ, যাদের ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। ফার্সি ভাষায় যাদের নাম ‘গোনজেশকে দারানদে’।

তারা দাবি করেছে, এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights