ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া : ক্রেমলিন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।

পেসকভ বলেন, ‘বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।’

ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও, রাশিয়া বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো।

এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি সমাধানে মধ্যস্থতাকারী পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। যদি বিবাদমান পক্ষগুলি এই ধরনের অনুরোধ করে।

তিনি আরও বলেন, দুই পক্ষের অনুরোধে আমরা সম্ভাব্য সকল মধ্যস্থতা পরিষেবা প্রদান করতে প্রস্তুত থাকব। উভয় পক্ষই এটি সম্পর্কে অবগত।

সূত্র : রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights