বুশের মতো ভুল করছেন ট্রাম্প: সিএআইআর

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে চরম সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে গণউচ্ছেদের আহ্বান জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি রয়েছে— এমন অভিযোগকে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প।

সিএআইআর এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো একই ভুল করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেমনভাবে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল না এবং তারা সেগুলো তৈরি করছিলও না, তেমনিভাবে ইরানেরও কোনও পারমাণবিক অস্ত্র নেই এবং তারা তা তৈরির চেষ্টাও করছে না। সূত্র: সিএআইআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights