ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে: জর্ডানের বাদশাহ

অনলাইন ডেস্ক

ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।

ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

বাদশাহ আব্দুল্লাহ বলেন, ইরান-ইসরায়েলের এই সংঘাত বিশ্বের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, ইরান-ইসরাইল যুদ্ধ কোন পর্যায়ে গিয়ে শেষ হবে তা বলা যাচ্ছে না। যুদ্ধ থামাতে হবে, তবে বিশ্ববাবাসী যদি তা করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলের অপরাধের দায় বিশ্ব নেতৃত্বের ওপরও পড়বে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ফ্রান্স২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights