গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদের অস্ত্রোপচার করালো জেডআরএফ

অনলাইন ডেস্ক

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টস কর্মী মাহমুদের অস্ত্রোপচার সম্পন্ন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বুধবার জেডআরএফ’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, আশুলিয়া থানার সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইন। পরে তিনি জেডআরএফ-এর রিহ্যাবিলিটেশন কমিটির সঙ্গে যোগাযোগ করেন।

সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহায়তায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।

অস্ত্রোপচার চলাকালে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights