আজ ঢাকার বাতাসের মান ‘সহনীয়’

রাজধানী ঢাকার বাতাসের মান আজ বৃহস্পতিবার সহনীয় পর্যায়ে আছে। বুধবারের (১৮ জুন) তুলনায় বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানী শহর ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে।

এদিন বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ৪৫ মিনিটের রেকর্ড অনুযায়ী- ঢাকার বায়ুমান ৬৬। দূষিত বাতাসের শহরের তালিকায় অবস্থান ৪৭।

এদিন তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানে লাহোর, যার স্কোর হচ্ছে ১৬৬, অর্থাৎ এই শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের রিয়াদ, ১৫৪ স্কোরে এই শহরটির বাতাসের মানও অস্বাস্থ্যকর।

এছাড়া ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা শহর। এই শহর দুটির বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights