ট্রাম্পের ‘অনুভূতি’ নিয়ে খেলছেন নেতানিয়াহু: সাবেক উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।

এর মাঝেই ট্রাম্প কীভাবে কোনও বিষয়ে কীভাবে সিদ্ধান্ত নেন- তা নিয়ে কথা বলেছেন সাবেক মার্কিন কর্মকর্তা অ্যান্থনি স্কারামুচ্চি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্বে ছিলেন।

স্কারামুচ্চি বিবিসি নিউজনাইট-কে বলেন, “যুক্তি খাঁটিয়ে কিংবা নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বালাই নেই… বলতে গেলে কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়।”

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের নিরাপত্তাহীনতার মনোভাবকে কাজে লাগাবেন।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে সম্ভাব্য মার্কিন সম্পৃক্ততা নিয়ে স্কারামুচ্চি বলেন, “গত দুই দশকে আমরা কিছুই শিখিনি… যুক্তরাষ্ট্রেরই শাসন পরিবর্তনের জন্য চাপ দেওয়া উচিত কি না সে বিষয়ে আমি পরিষ্কার নই।” সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights