ইরানে হামলা নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র: মার্কিন কূটনীতিক

অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র।

মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড এ কথা বলেছেন।

বিবিসি রেডিও ৫ লাইভকে তিনি বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনে মতবিরোধ দেখা দিয়েছে। এই মতবিরোধ মূলত ফর্ডো পারমাণবিক স্থাপনায় হামলার ফলাফল নিয়ে। এই ধরনের পদক্ষেপ আসলে ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাবে কিনা- তা নিয়েই দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ডেভিড স্যাটারফিল্ড বলেন, “ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করা এক জিনিস। আর আমেরিকা নিজে, তার বিমান এবং তার অস্ত্র ব্যবহার করে ইরানের মাটিতে হামলা করা অন্য জিনিস।

ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও বলেছেন যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, কিন্তু ট্রাম্প তার মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।

বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্থনি জুরচার বলেছেন, এই বিভাজন মূলত ২০০৩ সালের ইরাক যুদ্ধের ওপর বিভেদের প্রতিফলন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights