আবারও রহস্যজনক বার্তা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
ইরান ইস্যুতে আবারও রহস্যজনক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বিষয়ে তিনি বলেছেন, পত্রিকাটি তার ভাবনা সম্পর্কে কিছুই জানে না।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইরানে হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন— আশায় ছিলেন, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে।

এ সংবাদ সম্পর্কে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ লিখেছেন, “ওয়াল স্ট্রিট জার্নাল ইরান বিষয়ে আমার চিন্তাভাবনা সম্পর্কে কিছুই জানে না!”

বুধবার পর্যন্ত ট্রাম্প জানান, তিনি এখনও ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, “দেখা যাক কী হয়। সবাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” সূত্র: বিবিসি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights