ইসরায়েলের ‘হিট লিস্ট’ প্রকাশ: কারা ছিলেন মোসাদের টার্গেটে?

অনলাইন ডেস্ক
ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েল এক গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে। ‘অপারেশন নার্নিয়া’ নামের এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একে একে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযানের বিস্তারিত

দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার শুরু হওয়া ‘রাইজিং লায়ন’ অভিযানের অংশ হিসেবে মোসাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়। টার্গেট ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ নেতৃত্ব ও পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। পরিকল্পনা ও বাস্তবায়নের মূল দায়িত্বে ছিল ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ১২০ জন সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দল।

অভিযানের আগে ইরানিদের ৪ স্তরের ‘হিট লিস্ট’ তৈরি করেছিল। সর্বোচ্চ স্তরে ছিলেন যেসব বিজ্ঞানীদের সামরিক ও কারিগরি দক্ষতা অত্যন্ত উচ্চ এবং যাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

নিহত শীর্ষ বিজ্ঞানীরা

অভিযানে নিহত বিজ্ঞানীদের তালিকায় রয়েছেন
ফেরেইদুন আব্বাসি (পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ)
মোহাম্মদ মাহদি তাহরানচি (পদার্থবিদ)
আকবর মাতলালি জাদে (কেমিক্যাল ইঞ্জিনিয়ার)
সাঈদ বেরাজি (উপাদান প্রকৌশল বিশেষজ্ঞ)
আমির হাসান ফাকাহি (পদার্থবিদ)
আবদুল হামিদ মিনুশাহর (রিঅ্যাক্টর পদার্থবিদ)
মনসুর আসগারি (পদার্থবিদ)
আহমদ রেজা দাওলপারকি দরিয়ানি (পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ)
আলি বাখায়ী কাতেহরেমি (যান্ত্রিক প্রকৌশলী)
বিশ্লেষকদের মত

বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতাকে পেছনে ঠেলে দেওয়া এবং একইসঙ্গে তেহরানের অভ্যন্তরে ভয় ও বিভ্রান্তি ছড়ানো।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights