সীমান্তের ‘আকাশে সন্দেহজনক বস্তু’ নিয়ে আতঙ্ক, ভূপাতিতের দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইসরায়েল-লেবানন সীমান্তে ঘাজার (Ghajar) কাছাকাছি আকাশে একটি ‌‘সন্দেহজনক বস্তু’ ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী বস্তুটি শনাক্ত করে আকাশেই আটকিয়ে দেয়।

ঘটনার সময় ঘাজার সঙ্গে লেবাননের সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো নিশ্চিত করেনি বস্তুটি আসলে কী ছিল এবং এটি কোন উৎস থেকে এসেছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। এই ঘটনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তথ্যসূত্র : বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights