কী এই বি-২ বোমারু বিমান

প্রতিদিন ডেস্ক

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি এসব পরমাণু স্থাপনায় হামলার জন্য মার্কিন বাহিনী ব্যবহার করেছে বি-২ স্টেলথ বোমারু বিমান। দুই বিলিয়ন ডলারের বিমানটির বৈশিষ্ট্যগুলো হলো-

১. বি-২ স্টেলথ বোমারু বিমানের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে- এটি রাডার ফাঁকি দিয়ে গোটা বিশ্ব অদৃশ্যভাবে উড়ে বেড়াতে পারে।

২. সব অক্ষাংশে চলতে পারে বিমানটি। বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে এটি। ৩. এর মধ্যে র‌্যাডার-অ্যাবসরভেন্ট উপাদান থাকে, তাই সাধারণ রাডারে এটি ধরা পড়ে না। ৬০০০ নটিক্যাল মাইল দূরে গিয়েও দাপট দেখাতে পারে এই বিমান। দীর্ঘ পথের মাঝে জ্বালানিও ভরতে হয় না। ৪. বি-২ স্টেলথ বোমারু বিমানটি জিপিএস দিয়ে চলে। এটি দুটি করে ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহন করতে পারে।

৫. এটি এমন এক ধরনের বিমান যা দ্বারা অল্প সময়ের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারে। ৬. চার ইঞ্জিন বিশিষ্ট বি-২ বিমানটি পারমাণবিক বা প্রচলিত অস্ত্র উভয়ই বহন করতে পারে। এটি উড্ডয়ন করতে দুজন ক্রু প্রয়োজন হয়। এর পেলোড ৪০,০০০ পাউন্ড। আকাশে জ্বালানি ভরার মাধ্যমে সীমাহীন পথ পাড়ি দিতে পারে এটি। সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights