আবারও ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক

আবারও ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দফরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালাল।

গত ১২ জুন দিবাগত রাত থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফরদো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনও বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও রবিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights