‘পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতার বদলে বোমা হামলা পেল ইরান’

অনলাইন ডেস্ক

ইরান পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার পরিবর্তে বরং বোমা হামলার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। তিনি এই ঘটনাকে ‘লজ্জাজনক ও ভণ্ডামিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বক্তব্য রাখার সময় নেবেনজিয়া বলেন, “আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে, ইসরায়েল এখনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তিতে (এনপিটিতে) স্বাক্ষর করেনি। ফলে সেখানে পূর্ণাঙ্গ আইএইএ (আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা) পরিদর্শনও হয় না। কিন্তু ইরান, যেটি বিশ্বের সবচেয়ে বেশি আইএইএ পরিদর্শিত দেশ, তারা বরং হামলার শিকার হচ্ছে—একটি এমন দেশের দ্বারা, যে দেশ নিজেই এনপিটি স্বাক্ষর করতে অস্বীকার করেছে। এ পরিস্থিতি অত্যন্ত নিন্দনীয় ও ভণ্ডামিপূর্ণ।”

উল্লেখ্য, গত ২২ জুন রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—ফোর্ডো, নাতানজ ও ইসফাহান—সফলভাবে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ইরানকে যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights