এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ান আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ। আজ তাইপেতে অনুষ্ঠিত ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।

একইদিন অনুষ্ঠিত রিকার্ভ মহিলা এককের ব্রোঞ্জ পদক ম্যাচে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৪-৬ সেটে হেরে গেছে মালয়েশিয়ার মাশায়েখ সায়াকিরার কাছে। তবে রিকার্ভ পুরুষ এককে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights