ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি: ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন

অনলাইন ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ সংঘাত থামাতে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন দেশটির একজন কংগ্রেস সদস্য।

ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘ ১২ দিন এই রক্তক্ষয়ী সংঘাত চলছিল। অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এই ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য ‘আর্ল বাডি কার্টার’ প্রেসিডেন্ট ট্রাম্পকে এ মনোনয়ন দেন। তিনি বলেন, পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটি ‘অসাধারণ ও ঐতিহাসিক’।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র দু’দিন আগে যুক্তরাষ্ট্র ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প ওই যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই উভয় পক্ষকে কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনার পর ইসরায়েল আর নতুন করে হামলা চালায়নি। সূত্র: বাডি কার্টার.হাউস.গভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights