ঢাবির এ এফ রহমান হলে ধূমপানে ২০০ টাকা জরিমানা, মাদকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের কাউকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে ২০০ টাকা জরিমানা এবং কোনো ধরনের মাদক সেবনের প্রমাণ মিললে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ)।

আজ শুক্রবার হলের মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে এ ধরনের ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, তোমরা যারা এখানে আছো, তারা কেউ একাত্তর দেখোনি। আমরা যারা ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বাংলাদেশে এক নতুন পর্বের সূচনা করেছি, তাদের কাছে ‘জুলাই’ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের কাছেও একাত্তর সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা কোনো ধরনের মব সৃষ্টির সঙ্গে জড়িত নও। বিগত সময়ে তোমরা যেভাবে সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে, আমি তাকে হল থেকে বের করে দিয়েছি। তেমনি তোমরা আমাকে অবগত করেছ বলেই আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

প্রাধ্যক্ষের এমন ঘোষণায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ঐকমত্য পোষণ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights