৪৯.২ ডিগ্রি তাপদাহের মধ্যেই আরব আমিরাতে শিলাবৃষ্টি!

অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে তীব্র তাপদাহের মাঝেই হয়েছে শিলাবৃষ্টি। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় আল আইনের মালাকিত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM)। খবর গালফ নিউজের।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আল আইনের খাতম আল শিখলা ও মালাকিত এলাকায় ভারী বৃষ্টির কারণে দেওয়া হয়েছে হলুদ ও কমলা সতর্কতা।

এদিকে, শনিবার দিনে আরব আমিরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আল আইনের সুয়েহানে ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে ফুজাইরার জাবেল আল হেবেন এবং আল ধাফরা অঞ্চলের বারাকাহ ২-এ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে বিশেষ করে পূর্বাঞ্চলীয় এলাকায় বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights