আত্মবিশ্বাস নিয়ে বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ভার্সন

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের অভিজ্ঞতা রয়েছে, তবে এশিয়ার মূল মঞ্চে এখনো নিজেদের শক্ত অবস্থান গড়তে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এবার সেই লক্ষ্যেই মাঠে নামছে কোচ পিটার জেমস বাটলারের দল।

রবিবার মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপে বাংলাদেশের অবস্থান ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮তম। তাদের নিচে রয়েছে কেবল তুর্কমেনিস্তান (১৪১তম)। অন্যদিকে প্রতিপক্ষ বাহরাইন রয়েছে ৯২তম স্থানে, আর স্বাগতিক মিয়ানমার র‍্যাঙ্কিংয়ে ৫৫তম। আটটি গ্রুপ থেকে শীর্ষ দলগুলোই পাবে মূল পর্বে খেলার সুযোগ, তাই বাংলাদেশের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ।

তবে দল নিয়ে আশাবাদী কোচ বাটলার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে দুটি ম্যাচ হারলেও দলের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বলে মনে করছেন তিনি। পাশাপাশি ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করা ম্যাচগুলোতেও উন্নতির ইঙ্গিত পেয়েছেন।

শনিবারের সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন, ‘“আমরা একটা দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গে প্রস্তুত করছি। ফ্যাসিলিটিজ সীমিত হলেও খেলোয়াড়দের মধ্যে প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিনিয়র দলে ৫০ শতাংশ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights