রাজধানীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় তাতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

গতকাল শনিবার রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগিনা এইচ এম শাহপরান জানান, ট্যানারি মোড় এলাকায় নিজের দোতলা বাড়ি জিয়াউরের। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। শনিবার বিকালে বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন বেলাল। তখন পানির ট্যাংকের ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন জিয়া ও তার দুই মেয়ে। এ সময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, পানির ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। প্রথমে তাদের উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরের ১৭ শতাংশ, জিয়ার ৪, ফারিয়ার ৫ ও রাফিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights