ইবিতে ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং’-এর সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনবে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রোকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তেলোয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ট্রেইনিং সেশনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া এ ট্রেইনিং সেশনে চল্লিশটি ব্যাচে মোট ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন প্রশিক্ষণ শেষে ৯৭৮ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights