চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
টানা দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যার পর থেকে সীমিত আকারে কাস্টম হাউসের কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দরে পণ্য হ্যান্ডলিংও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বন্দরে কাজকর্ম পুরোদমে শুরু হবে সোমবার থেকে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানান, সন্ধ্যার পর থেকে বন্দরের গেটগুলোতে কাস্টম কর্মকর্তারা কাজ শুরু করেছেন। এতে আমদানি পণ্য ডেলিভারি স্বল্প পরিসরে শুরু হয়। এদিকে বেসরকারি ডিপোগুলোতেও কাস্টম কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করায় রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে দেশের প্রধান সমুদ্রবন্দরে। শনিবার কিছু আমদানি পণ্য ডেলিভারি হলেও রবিবার তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে বন্ধ হয়ে পড়ে রপ্তানি কার্যক্রমও। বন্দরের স্বাভাবিক কাজ-কর্মে তৈরি হয় অচলাবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights