মার্কিন ডিটেনশন সেন্টারের ভয়াবহ চিত্র ফাঁস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিশ্বে মানবতা নিয়ে সবক প্রদানকারী যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারসমূহে অভিবাসীদের মানবেতর জীবনযাপনের অবিশ্বাস্য বিবরণী ফাঁস হয়েছে। জানা গেছে, গত ছয় মাসে ডিটেনশন সেন্টারে মারা গেছেন ১০ অভিবাসী। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের চার বছরে মারা গেছেন ২৮ অভিবাসী। ১৫ জুন সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪১ হাজারের ধারণ ক্ষমতাসম্পন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে ৫৬ হাজার অভিবাসীকে। এর ফলে অনেকেই ঘুমানোর বিছানা দূরের কথা একটি বালিশও পাচ্ছেন না। সাতজনের একটি কক্ষে ৪২ জনকে রাখা হয়েছে কংক্রিটের মেঝের ওপর এবং সেই ছোট্ট কক্ষেই প্রস্রাব-পায়খানা করতে হচ্ছে খোলা টয়লেটে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোনো ধরনের গুরুতর অপরাধে বন্দিরা আটক হননি। শুধু অভিবাসনের আইন লঙ্ঘনের অপরাধে তাদের আটক হতে হয়েছে। ডিটেনশন সেন্টারে অনেক অভিবাসী সাত দিনে একবার স্নানেরও সুযোগ পাচ্ছেন না। উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসে আক্রান্তরা ওষুধ পাচ্ছেন না। এদিকে লসএঞ্জেলেস এবং নিউইয়র্কের ইমিগ্রেশন অ্যাটর্নিরা জানিয়েছেন, তাদের অসংখ্য মক্কেলের হদিস পাচ্ছেন না। ফেডারেল সিস্টেমেও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আটকের পর অনেক অভিবাসীকে নানা স্থানে স্থানান্তর করা হচ্ছে। আরিজোনা ও ক্যালিফোর্নিয়ার ডিটেনশন সেন্টারের অভিবাসীদের কাছে মাঝেমধ্যেই কারারক্ষী এবং আইসের এজেন্টরা প্রস্তাব দিচ্ছেন যে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে নগদ ১ হাজার ডলার পকেট খরচ বাবদ এবং ফ্রি টিকিট দেওয়া হবে। ডিটেনশন সেন্টারে অসহনীয় অবিশ্বাস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights