ল্যান্ডমাইনবিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

অনলাইন ডেস্ক

অটোয়া কনভেনশনের ল্যান্ডমাইনবিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি।

রবিবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব।”

ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স, ডয়েচে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights