এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ বেসরকারি টেলিভিশন চ্যানেল (এনটিভি) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রতিনিধির উদ্যোগে ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর কালিতলা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভির দিনাজপুর স্টাফ রিপোর্টার ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন এবং সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, দিনাজপুর রোটারি ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোঃ শামীম কবির।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামারুজ্জামান। বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল হক জুয়েল প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক উত্তরা পত্রিকার চিফ রিপোর্টার আব্দুস সালাম, দৈনিক গণজাগরণ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights