মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৪২

অনলাইন ডেস্ক

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৯ মার্চ) থেকে সোমবার (২০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৫০.৫ গ্রাম হেরোইন, ৩৭ হাজার ৬৭৫ পিস ইয়াবা, ১০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights