৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে শ্রমিকদলের গণসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।

আজ শনিবার বিকালে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র‍্যারি বের করা হয়। পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা বাস-স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ। শ্রমিকদলের গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।

আজ শনিবার বিকালে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র‍্যারি বের করা হয়। পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা বাস-স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights