অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সিএনজি অটোরিকশার ধাক্কায় চট্টগ্রামে নগরে আতাউর রহমান (১৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেল পাঁচটার দিকে মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্য আরোহী সাফায়েত ইসলাম (১৯) আহত হন। নিহত আতাউর রহমান নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আতাউর মারা যান। অন্যজন আহত হন। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights