১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি : মোস্তফা জামাল হায়দার

নিজস্ব প্রতিবেদক

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ১২ দলীয় জোটের পক্ষ থেকে কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি। সম্প্রতি যশোর-৫ আসনে জোটের শরিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের দলের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। যা কিছু কিছু মিডিয়ায় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কারণ ১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে জোট প্রধানের কার্যালয়ে ১২ দলীয় জোটের এক জরুরি মিটিংয়ে এসব কথা বলেন মোস্তফা জামাল হায়দার।

মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যথা সময়ে ফ্যাসিবাদবিরোধী বাংলার গণতান্ত্রিক শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights