মোবারকগঞ্জ সুগারমিলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :
দক্ষিণবঙ্গের এক মাত্র রাষ্ট্রীয় ভারী শিল্পপ্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ
সুগার মিলের শ্রমিকরা বকেয়া বেতন, ফেব্রুয়ারি মাসের হলিডে ও ফ্রাইডে’র
পাওনা টাকা পরিশোধের দাবিতে প্রশাসনিক ভবনে ব্যবস্থপনা পরিচালকের কক্ষের
সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে মিলটির
শ্রমিকরা কর্মবিরতি দিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে । সে সময়
শ্রমিকরা বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা ও ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি
করে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের ফলে অবরুদ্ধ ব্যবস্থপনা পরিচালককে পুলিশ ও
সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা মুক্ত করেন। এ সময় শ্রমিক
ইউনিয়ন নেতারা শ্রমিকদের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের
আশ্বস্ত করলে শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে সরে যায়। এ ব্যাপারে
মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শ্রমিক
অন্তোষের মতো ঘটনা এখানে ঘটেনি । তারা তাদের দাবি নিয়ে এসেছিল, যা
দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
