ময়মনসিংহের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি আব্দুল্লাহ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। রবিবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তিনি সম্মাননা স্মারক পেয়েছেন।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় সভায় তিনি ছাড়াও ফেব্রুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ময়মনসিংহ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালী মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, একই থানার শ্রেষ্ঠ এসআই আশিকুল হাসান, গফরগাঁও থানার শ্রেষ্ঠ এএসআই মোজাম্মেল হক, ভালুকা মডেল থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মো. নজরুল ইসলাম ও ময়মনসিংহ সদরের ট্রাফিক শ্রেষ্ঠ টিএসআই হিসেবে এনামুল হককে ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে এসব পুরস্কার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights