ত্রিদেশীয় সিরিজের জন্য যুবাদের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

এই ত্রিদেশীয় সিরিজের আগে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় সিরিজে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে তিন জাতি এই টুর্নামেন্ট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই-শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights