ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদগঞ্জ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে আগামী বুধবার।

আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে প্রথম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দিয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে।’
ইউএনও বলেন, ‘২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। একই সাথে তিনি এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। ওইদিন তিনি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights