টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। দাম্বুলায় অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। যেখানে টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে আগে ব্যাট করতে হবে সফরকারী বাংলাদেশকে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই তামিম-লিটনদের।

বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাঈম শেখের জায়গায় দলে এসেছেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights