গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানে চেয়ার ভাঙচুর করে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জুলাই পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে।

মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights