ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

অনলাইন ডেস্ক

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। ফলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনও এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি প্রাণঘাতী হামলার পর। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিভিন্ন অবস্থানে হামলা চালায়।

পরিস্থিতির অবনতি ঘটলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

এই আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার ফ্লাইটগুলোর জন্য জ্বালানি খরচ ও বিকল্প রুটে উড়ে যেতে বাধ্য হওয়ার কারণে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ভারতের সব নিবন্ধিত বিমানের ওপর প্রযোজ্য এবং এতে কোনও রকম ব্যতিক্রম বা ছাড় নেই। সূত্র: জিও নিউজ, ডন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights