নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার

মোঃমহিউদ্দীন
কার্যক্রম স্থগিত থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ নেতা-কর্মীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোরশেদ শেখ(৬৭), লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মোজাম খান(৫৭), লোহাগড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য মোঃ জাহিদ খাঁ (৩৫) এবং নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ হুমায়ুন সরদার।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি মোঃ আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মোঃ জামিল কবির বলেন, রোববার (২০ জুলাই) ভোরে ভিন্ন ভিন্ন নাশকতার মালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
২০…৭.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights