দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান

অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। রবিবার (২০ জুলাই) সকালে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি।

এর আগে গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।

তিনি চাকরিজীবনের শুরুতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights