গাইবান্ধায় হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ১৭টি সিমকার্ড জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার হ্যাকারদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আজ বিকেলে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights