ঝিনাইদহ কালীগঞ্জে রেল ও সড়ক দূর্ঘটনায় নিহত-২

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে রেল ও সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারী সহ ২ জন নিহত হয়েছেন । বুধবার ভোরে কালীগঞ্জ বাবরা রেলগেট এলাকায় এক নারীর খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর মরদেহ উদ্ধার করে যশোর রেল পুলিশের কাছে হস্তান্তর করেন ।
রেল দূর্ঘটনার ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান , মহিলার পরিচয় সনাক্ত হয়নি । তবে দেখে মনে হয়েছে বয়স ৩২ এর কাছাকাছি।

অপর দিকে সকাল ৯ টার সময় কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধু গাড়ির সংঘর্ষে রুহুল আমিন (২২) নামের এক মোটর সাইকেল চালক ঘটনা স্থলে নিহত হয়েছেন । সে কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলাম এর ছেলে। একই ঘটনায় গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী লালচাঁনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি করে স্থানীয়ারা ।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন , আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights