গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প

গোপালগঞ্জ প্রতিনিধি:

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

তিন দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দ্বিতীয় ধাপের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই।

হেলথ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকা থেকে আগত বেশ অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেলথ ক্যাম্পে মূলত রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights