গৃহহীনমুক্ত হলো রাজনগর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে রাজনগর উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজ বুধবার ৪র্থ ধাপে এ উপজেলায় আরো ১৪৭ জনকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এর আগে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন ও ৩য় পর্যায়ে ৫৯ জন জমিসহ ঘর দেওয়া হয়। এছাড়া ৯ জনকে স্থানীয় সহায়তায় ঘর নির্মাণ করে দেয়া দেওয়া হয়েছে। এ উপজেলায় মোট ৩৬৩ জন গৃহহীন ও ভূমিহীন ছিল। উপজেলার ফতেপুর, পাঁচগাঁত্ত, কামারচাক ও মনসুরনগর ইউনিয়নে এসব পরিবারকে ঘর দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্বোধন করেন।

একই সময় জেলার সদর উপজেলায় ১৬৭টি, কুলাউড়া উপজেলায় ৬৪টি, জুড়ী উপজেলায় ১৬২টি, বড়লেখা উপজেলায় ১০৯টি, কমলগঞ্জ উপজেলায় ২০০টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়। ৪র্থ ধাপে মৌলভীবাজারে ১হাজার ৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights